ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে ঢাকার পথে, অতঃপর…

আকাশ জাতীয় ডেস্ক:

স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় রওয়ানা দেয়া দম্পতিকে ফেরত পাঠালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ। কঠোর লকডাউনের চতুর্থ দিন সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার লেবুখালী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার লেবুখালী ফেরিঘাট হয়ে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও পিকআপে যাত্রী পরিবহনের খবর পেয়ে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শেখ আবদুল সাদীদ। এ সময় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে লেবুখালী ফেরিতে উঠার সময় হার্টের রোগী পরিচয়ে যাওয়ার চেষ্টা করে চালক।

কথার ভঙ্গিতে সন্দেহ হলে বাস্তবতা যাচাইয়ে জানা যায়, ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। লকডাউনে ঢাকা যাওয়ার বিকল্প কোনো পথ না পেয়ে নিজের স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পরবর্তীতে উল্টো পথে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে ফের শ্বশুরবাড়িতে ফিরে যেতে হয়েছে তাদের।

ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে নানা কৌশলে গভীর রাতে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন বাহনে দুমকিসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যাত্রী পরিবহনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্স চেক করে তার ভিতরে এক প্রবাসী তার সুস্থ স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে আমাদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা যেতে চেয়েছিলেন। পরে তাদের যেখান থেকে এসেছেন সেখানেই পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ রোধে ও লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে ঢাকার পথে, অতঃপর…

আপডেট সময় ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১