ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ সপ্তাহে সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দিয়ে ২০২১-২২ অর্থবছরের জন্য সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ সপ্তাহেই নতুন এ মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, করোনাকালীন অর্থনীতিকে চাঙা করতে সম্প্রসারণমুখী মুদ্রানীতি দিতে হবে, যাতে টাকার অভাবে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আটকে না থাকে; ব্যক্তি বিনিয়োগ বাড়ে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

সূত্রটি আরও জানায়, চলতি ২০২১-২২ অর্থবছরের বেসরকারি ঋণ উৎসাহিত করতে ১৪ শতাংশের ওপর এ খাতে লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। সেই সঙ্গে ব্যাপক মুদ্রার জোগানও ১৫ শতাংশের মধ্যে রাখার চিন্তা করা হচ্ছে। ২০২০-২১ অর্থবছরের বেসরকারি খাতে ঋণের লক্ষ্য ধরা হয় ১৪.৮ শতাংশ। গত মে পর্যন্ত বার্ষিক ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৭.৫৫ শতাংশ, যা স্মরণকালের সর্বনিম্ন। করোনার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরালো না হওয়াই এর কারণ।

জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্ক্ষিত জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজারে মুদ্রা ও ঋণ সরবরাহ সম্পর্কে একটি আগাম ধারণা দিতে মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। প্রতিবছর মুদ্রানীতি প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হয়। তবে করোনার কারণে এবারও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে উন্মুক্ত আলোচনাসভার আয়োজন না করে মেইলে মতামত নেওয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সর্বসাধারণের মতামত নেওয়া হয়। গত ১০ জুলাই ছিল মতামত দেওয়ার শেষ দিন।

জানা গেছে, করোনা সংক্রমণ বাড়ায় এবারও আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করা থেকে বিরত থাকছে বাংলাদেশ ব্যাংক। এর পরিবর্তে আগেরবারের মতোই মুদ্রানীতির ঘোষণাপত্র ও গভর্নরের বক্তব্য প্রেস রিলিজ আকারে সাংবাদিকদের কাছে মেইলে পাঠানো হবে।

নতুন মুদ্রানীতি কবে ঘোষণা হতে পারে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. হাবিবুর রহমান জানান, ‘আগামী বুধবার অথবা বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। তবে বৃহস্পতিবার ঘোষণা করার সম্ভাবনাই বেশি। কারণ এখনো আমরা অনেক তথ্য পাইনি। এগুলো আসতে সময় লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এ সপ্তাহে সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণা

আপডেট সময় ০৭:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১