ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

এবার বৃহস্পতির ‘চাঁদে’ রকেট পাঠাবে নাসা

আকাশ নিউজ ডেস্ক:

বৃহস্পতি গ্রহের ‘চাঁদ’খ্যাত উপগ্রহ ইউরোপায় অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অভিযান সফল করতে বিশ্বের অন্যতম সেরা ধনী ইলন মাস্কের সংস্থা স্পেস অ্যাক্সের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠনটি।

এএফপির-খবরে জানানো হয়, ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ইউরোপার দিকে যাত্রা করবে ফ্যালকন হেভি। রকেটটি ব্যবহার করতে ইলন মাস্কের সঙ্গে ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে নাসা। বৃহস্পতির উপগ্রহটি আদতেই জীবনধারণের জন্য উপযুক্ত কি না, তা জানতেই চালানো হবে এ অভিযান।

চুক্তি অনুযায়ী ইউরোপাযাত্রায় ব্যবহার করা হবে স্পেস অ্যাক্সের তৈরি ফ্যালকন হেভি রকেট।

এরই মধ্যে মহাকাশযাত্রার জন্য স্পেস অ্যাক্সের ফ্যালকন হেভি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১৮ সালে এটি প্রথম মহাকাশে যাত্রা করে। সেবার সফলভাবে টেসলা রোডস্টার মডেলের একটি গাড়ি শূন্যে বহন করে নিয়ে যায় ফ্যালকন হেভি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

এবার বৃহস্পতির ‘চাঁদে’ রকেট পাঠাবে নাসা

আপডেট সময় ০৫:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১