ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবারের শীতে হানা দিতে পারে করোনার নতুন আরেকটি ভ্যারিয়েন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলতি বছরের শীতে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্স সরকারের কোভিড-১৯ বিষয়ক উপদেষ্টা জঁ-ফ্রাঁসোয়া দেলফ্রেসি। তার মতে, নতুন এই ভ্যারিয়েন্ট বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

গতকাল শুক্রবার ফরাসি বিএফএম নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাতকারে তিনি বলেন, গত বছর প্রথম ঢেউয়ের পর থেকে দ্রুত মিউটেশন ঘটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক স্ট্রেইন তৈরি করেছে করোনাভাইরাস। সম্প্রতি ডেল্টা স্ট্রেইনের দাপটে বিশ্বে নতুন করে সংক্রমণ বাড়ছে। এসে গেছে তৃতীয় ঢেউ।

ফ্রান্স অবশ্য জানিয়েছে, তারা চতুর্থ ঢেউয়ের মুখে। শুক্রবার ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা শীতের মধ্যেই নতুন ভ্যারিয়েন্টের আগমন বার্তা জানিয়ে সতর্ক করেছেন। তবে নতুন ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক হবে, ডেল্টার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাবে না বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সের মানুষকে আগের মতোই মাস্ক পরা ও শারীরিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

শীর্ষ উপদেষ্টা দেলফ্রেসির মতে, আগামী কয়েক বছরে পৃথিবীটা দু’দলে ভাগ হয়ে যাবে। এক দল- দেশ যারা টিকা পেয়েছে ও আরেক দল-যারা টিকা পায়নি। এই দুই পৃথিবীর মধ্যে সমন্বয় রেখে চলাই আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবারের শীতে হানা দিতে পারে করোনার নতুন আরেকটি ভ্যারিয়েন্ট

আপডেট সময় ০১:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১