ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ ঘণ্টায় ৮৫ জনের ডেঙ্গু শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে যখন উদ্বেগজনক হারে করোনা মহামারির প্রকোপ বাড়ছে এর মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি চলতি বছরে রেকর্ড। এর আগে একদিনে সর্বোচ্চ ৮০ জন শনাক্ত হয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৩৯০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৩৮৭ জন, আর বাকি তিনজন ঢাকার বাইরে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত এক হাজার ৪৭০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন এক হাজার ৭৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এ নিয়ে গত জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়ায় এক হাজার ৩৮৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৯৭০ জন রোগী।

পরিসংখ্যানে দেখা গেছে, বছরের প্রথম পাঁচ মাসে মোট ডেঙ্গু আক্রান্ত হয় মোট ১০০ জন। এর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন এবং মে মাসে ৪৩ জন। এই পাঁচ মাসের পৌনে তিন গুণ ডেঙ্গু আক্রান্ত হয় জুন মাসে ২৭২ জন। আর জুলাইয়ের ২৩ দিনে এই সংখ্যাটি দাঁড়িয়েছে এক হাজার ৯৮ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৪ ঘণ্টায় ৮৫ জনের ডেঙ্গু শনাক্ত

আপডেট সময় ০৯:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১