ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলশানে ফ্ল্যাট থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি ফ্ল্যাট থেকে মালয়েশিয়া পড়ুয়া এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারিয়া হায়দার। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ফারিয়ার বাবা আলম হায়দার জানান, গতরাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ফারিয়া। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন তিনি। দ্রুত সেখানে থেকে নামিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

আলম হায়দার আরও বলেন, ফারিয়া মালয়েশিয়ার একটি মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রী। করোনার কারণে দেশে আসেন তিনি। বাসা থেকে অনলাইন ক্লাসে অংশ নিতেন ফারিয়া।

ফারিয়া মৃত্যু নিয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও আলম হায়দারের ধারণা তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে ওই মেডিকেল ছাত্রী আত্মহত্যা করতে পারেন তা জানাননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলশানে ফ্ল্যাট থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১