ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাস্ক না পরলে নিজেরাই কোরবানি হবো: আতিক

আকাশ জাতীয় ডেস্ক:

মাস্ক না পরলে আমরা নিজেরাই কোরবানি হয়ে যাবো। করোনা প্রতিরোধে মাস্ক পরার গুরুত্ব তুলে ধরে সবাইকে মাস্ক পরতে উৎসাহ দিয়ে এ কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১৬ জুলাই) ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আতিক।

আতিক বলেন, আমরা কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছি, কিন্তু অনেকেই ঠিকমতো মাস্ক পরছি না। মাস্ক না পরলে আমরা নিজেরাই কোরবানি হবো। যিনি হাটে গিয়ে পশু কিনবেন তিনি এমন বিক্রেতার থেকে পশু কিনবেন না যিনি মাস্ক পরেননি। আবার কোনো পশু বিক্রেতা এমন গ্রাহকের কাছে পশু বিক্রি করবেন না যিনি মাস্ক পরেননি। এটা সবার প্রতি আমার আহ্বান, আমার মেসেজ।

কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা মাস্ক বা পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিটি করপোরেশন জরিমানা করবে বলেও সতর্ক করেন আতিক। নিজ বক্তব্যকালে সমাজের অবস্থাসম্পন্ন নাগরিকদের কাছে তিনি আবার ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদানের আহ্বান জানান।

শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, এটুআই এই ক্যাম্পেইনের সহযোগী পার্টনার।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা করছি। যখন কঠোর বিধিনিষেধ শিথিল করা হলো তখন অনেকেই কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন, প্রশ্ন করছেন। কিন্তু সমাধান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেটি হচ্ছে, দেশ ও জাতির জন্য জীবন ও জীবিকা একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া।

জীবন রক্ষার জন্য আমরা দুই সপ্তাহ কঠোর লকডাউনে ছিলাম। এখন জীবিকা রক্ষার্থে সেটা কিছুটা শিথিল করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তবে সেই ঝুঁকি কমিয়ে আনা সম্ভব যদি আমরা সঠিকভাবে মাস্ক পরি। মাস্ক পরলে আমরা জীবনও রক্ষা করতে পারবো, জীবিকাও রক্ষা করতে পারবো।

অনলাইন সভায় এই ক্যাম্পেইনের উদ্যোক্তারা জানান, দেশের সর্বাধিক সংখ্যক মানুষকে সঠিক পদ্ধতিতে মাস্ক পরতে উৎসাহিত করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এসময় সাধারণ নাগরিকদের মাস্ক পরতে সচেতন করা হবে।

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি নির্বাহী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

মাস্ক না পরলে নিজেরাই কোরবানি হবো: আতিক

আপডেট সময় ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১