ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের উত্তপ্ত কোম্পানীগঞ্জ, সাবেক এমপির বাড়িতে গুলি-ককটেল হামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাবেক এমপি আবু নাছের চৌধুরীর বাড়িতে প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ওই বাড়িতে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসানের নেতৃত্বে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করেছে।

এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন- গুলিবিদ্ধ গোলাম হোসেন চৌধুরী রাফেল (৪২) ও মনজিল চৌধুরী (২৬)। ককটেল নিক্ষেপে রুমা (৪০), মমতাজ (৪৪), চৈতিসহ (২২) কমপক্ষে ৮ জন আহত হয়। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

নোয়াখালী জেলা পরিষদের সদস্য, আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আকরাম উদ্দিন সবুজ চৌধুরী অভিযোগ করে বলেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ৪০-৫০ জন অস্ত্রধারী আমাদের বাড়িতে গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ ও হামলা করে। এ সময় গুলিবিদ্ধসহ ককটেল হামলায় ৮-১০ জন আহত হন। শত শত ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে বিভিন্ন ঘরে ব্যাপক ভাংচুর করে। আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। কর্তব্যরত পুলিশ নোয়াখালীর পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলে এবং তাদের কিছুই করার নেই বলে সাফ জানিয়ে দেয়।

সাবেক এমপি আবু নাছের চৌধুরীর বাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের উত্তপ্ত কোম্পানীগঞ্জ, সাবেক এমপির বাড়িতে গুলি-ককটেল হামলা

আপডেট সময় ১০:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১