ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইটের আঘাতে বড়ভাইকে খুন

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার তিতাসে বাড়ির পাশের চলাচলের রাস্তায় গাছ লাগানোকে কেন্দ্র করে ইটের আঘাতে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছেন।

বুধবার বিকাল ৩টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. মুর্শিদ মিয়া (৫৫) ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাক মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর উত্তরপাড়ার মৃত আবদুর রাজ্জাক মিয়ার ছোট ছেলে মো. মুকবল মিয়া তার বাড়ির পূর্বদিকে সীমানাঘেঁষা চলাচলের রাস্তার পাশে একটি কাঁঠালের চারা রোপণ করেন।

এ নিয়ে প্রতিবেশী মৃত খলিলুর রহমানের ছেলে সোহেল ও নুরু মিয়া প্রকাশ মাইজ্জা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে নুরু মিয়া মুকবলের বড়ভাই মুর্শিদ মিয়ার কাছে বিষয়টি জানালে মুর্শিদ মিয়া ঘটনাস্থলে গিয়ে গাছটি অন্যত্র রোপণ করতে বলেন।

এতে মুকবল মিয়া ও তার ছেলে নুরনবী এবং মেয়ে সুমি ক্ষিপ্ত হয়ে হাতে থাকা শাবল ও ইট দিয়ে অতর্কিতে হামলা করে মুর্শিদকে আহত করে। এ সময় ইট ও শাবলের আঘাতে মুর্শিদ মিয়া ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নিহতের আরেক ছোটভাই মহসিনের দাবি, মুর্শিদ ভাই বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করলে মুকবল ভাই তার হাতের শাবল দিয়ে আঘাত করে আর তার ছেলে নুরনবী মাথায় ইট দিয়ে ঢিল মারে এবং তার মেয়ে সুমি গোপনাঙ্গে লাথি মারে। আমার ভাই ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। আমরা হাসপাতালে নেয়ার পথেই মুর্শিদ ভাই মারা যান।

এ বিষয়ে তিতাস থানার ওসি সুদীন চন্দ্র দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইটের আঘাতে বড়ভাইকে খুন

আপডেট সময় ১১:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১