ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

এবার সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকছে শিল্পকারখানাও

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদুল আযহা, কোরবানির পশুর হাট ও ঈদকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে ৮ দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এবারের লকডাউনে শিল্পকারখানাও বন্ধ থাকছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদ পরবর্তী লকডাউনের সময়টায় শিল্পকারখানাও বন্ধ থাকছে। সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্ট, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ শুরু হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের সর্বাত্মক লকডাউন। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

১৪ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পযর্ন্ত ৮ দিন লকডাউন শিথিল থাকছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

এবার সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকছে শিল্পকারখানাও

আপডেট সময় ০১:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১