ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডেলটা হচ্ছে করোনার সবচেয়ে বাজে ধরন: ফাউসি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ডেলটাকে করোনার সবচেয়ে বাজে ধরন হিসেবে অভিহিত করেছেন।

এবিসি নিউজের একটি অনুষ্ঠানে তিনি রোববার করোনার ডেলটা ধরন নিয়ে এ মন্তব্য করেন।

ফাউসি বলেন, এটা খুবই স্পষ্ট যে ডেলটা একটি জঘন্য ধরন। এটির মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা অনেক বেশি।

তিনি জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রে যেসব টিকা ব্যবহৃত হচ্ছে, সেগুলো খুব ভালো কাজ করছে। সেগুলো ডেলটার বিরুদ্ধেও সুরক্ষা দেয়।

ফাউসি বলেন, খারাপ খবর হলো— আমাদের খুব জঘন্য একটি ধরন আছে। আর ভালো খবর হলো— আমাদের টিকা আছে, যা এ ধরনের বিরুদ্ধে কাজ করে।

সম্প্রতি ফাউসি বলেন, দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসের বিরুদ্ধে অধিকাংশ টিকাই বেশ কার্যকর। এ জন্য তিনি জনগণকে দ্রুত টিকা নিতে আহ্বান জানান।

করোনার ডেলটা ধরনকে শুরুতে ‘ভারতীয় ধরন’ বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার এ ধরনের নাম দেয় ‘ডেলটা’।

গত বছরের অক্টোবরে ভারতে প্রথম করোনার ডেলটা ধরন শনাক্ত হয়। করোনার এ ধরন অতিসংক্রামক। মূলত, এ ধরনের কারণেই গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়।

বর্তমানে বিশ্বের অন্তত ৮৫ দেশে করোনার ডেলটা ধরন শনাক্ত হয়েছে। ভাইরাসের এ ধরন এখন এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অংশে প্রাধান্যশীল। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ। বাংলাদেশেও বেড়েছে ডেলটার সংক্রমণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেলটা হচ্ছে করোনার সবচেয়ে বাজে ধরন: ফাউসি

আপডেট সময় ০১:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১