ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাটির নিচে ৩০০ বছরের পুরোনো মটকা

আকাশ জাতীয় ডেস্ক:

নগরের পাথরঘাটা নজু মিয়া লেইনে হাজার বর্গফুটের দ্বিতল ভবন খুঁড়ে মাটির নিচে পাওয়া গেছে বেশ কিছু মটকা। সেখানেই ৩০০ বছর ধরে দাঁড়িয়ে ছিল ভবনটি।

এসব মটকার ওপর ২২ ইঞ্চি ইট সুকির আস্তরণ ছিল। ভবনের দেওয়ালও ২২ ইঞ্চি পুরো। ঘরের মাঝখানে ছিল কুয়া। কুয়াতে এখনো বিশুদ্ধ পানির ধারা।

জানা গেছে, চট্টগ্রামের বনেদি ব্যবসায়ী শরিয়ত উল্লাহ তিনশ বছর আগে মায়ানমারের রেঙ্গুন থেকে সার বোঝাই জাহাজে এই মাটির মটকা এনেছিলেন। সেগুলো মাটিতে পুঁতে রেখে তার ওপর ইট, চুন ও সুরকি দিয়ে ভবনটি তৈরি করেন।

শরিয়ত উল্লাহ’র বংশধর মোহাম্মদ আবুল মনসুর জানান, সংস্কারের জন্য ভবনটি ভাঙ্গা হলে মাটির খুঁড়ে গত দুইদিনে ২৪টি মটকা পাওয়া যায়। সাবেক চুয়েট ভিসি ও চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ভবনটি পরিদর্শন করে বলেছেন, ভূমিকম্প ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে এই মাটির মটকা ব্যবহার করা হতো। তবে তিনশ বছর ধরে হাজার টন ওজনের ভবন কিভাবে মাটির মটকা ধারণ করেছে, তা পরীক্ষা ও গবেষণা করে নিশ্চিত হওয়া যাবে।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এই মটকাগুলো প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের চেয়ারম্যান আলীউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তিনশ বছরের পুরোনো মটকাগুলো এখন প্রত্নসম্পদ হিসেবে বিবেচিত হবে। ২০১৫ সালের প্রত্ন আইনে স্থাবর সম্পত্তি ১০০ বছর ও অস্থাবর সম্পত্তি ৭৫ বছরের পুরোনো হলে তা প্রত্নসম্পদ হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে এগুলো সংরক্ষণ করে আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণ করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাটির নিচে ৩০০ বছরের পুরোনো মটকা

আপডেট সময় ১২:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১