ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা) চার্জ দেয়ার সময় বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেট্টা বাজার এলাকার একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), মেয়ে মাইশা (৯), আয়শা (৫) ও ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইয়াসমিনের ভাগ্নি জামাই তৌহিদ জানান, রাতে বাসার নিচতলায় ইজিবাইক চার্জ দেয়া ছিল। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হয়।

তিনি জানান, বর্তমানে চারজন চিকিৎসাধীন। তবে রায়হানকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে রায়হান বাদে বাকি চারজনের কেউ শঙ্কামুক্ত নন।

তিনি জানান, আব্দুল মতিনের ৯২ শতাংশ, ইয়াসমিন ৯৫ শতাংশ, শিশু মাইশার ৪৫ শতাংশ, আয়শার ৪২ শতাংশ, ও রায়হানের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

আপডেট সময় ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১