ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বৃহস্পতিবার থেকে পরিশোধ সেবা প্লাটফর্মে লেনদেনের নতুন সূচি

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যাংকিং ও পরিশোধ সেবা কার‌্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আন্ত:ব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (০৭ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে নতুন সময়সূচিতে লেনদেন সম্পন্ন করা যাবে।

এতে বলা হয়েছে, দৈনন্দিন বিশেষ ব্যাংকিং সেবা দেওয়ার নিমিত্তে পরিশোধ প্লাটফর্মগুলোর কার‌্যক্রম নতুন সময়সূচিতে সম্পন্ন হবে।

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চ মূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদেন সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) দুপুড় দেড়টার মধ্যে।

সাধারণ মূল্যের চেক (রেগুলার ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদেন সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) বিকেল ৩টার মধ্যে।

উপযুক্ত দিনগুলোতে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের দু’টি সেশন আগের সময়সূচি অনুযায়ী চালু থাকবে। রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে শুধুমাত্র কাস্টমস শুল্ক সংক্রান্ত করাদি, ফি, চার্জ প্রভৃতি ও আন্ত:ব্যাংক লেনদেন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর‌্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার থেকে পরিশোধ সেবা প্লাটফর্মে লেনদেনের নতুন সূচি

আপডেট সময় ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১