ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব রেকর্ড ভেঙে খুলনায় একদিনে ৬০ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় বিপর্যস্ত খুলনা। রোজ মৃত্যু ও শনাক্ত রোগীর নতুন রেকর্ড হচ্ছে এখানে। বুধবার খুলনা বিভাগে কোভিডে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা এ যাবৎকালে এই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে সোমবার সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল খুলনা বিভাগের হাসপাতালগুলোতে।

করোনায় রেকর্ড সংক্রমণের পরদিনই মৃত্যুতে রেকর্ড হলো খুলনায়। মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১৮৬৫ রোগী শনাক্ত হয় এই বিভাগে। আজ রেকর্ড মৃত্যুর খবর এল।

খুলনা জেলার চার হাসপাতালেই আজ ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ২১ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন।

বুধবার সকালে খুলনার সরকারি ও বেসরকারি হাসপাতালের মুখপাত্ররা এই তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া রোগীদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন এবং শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে।

বিভাগের অন্যান্য এলাকা হাসপাতালগুলোতে বাকি ৩৮ জনের প্রাণহানি ঘটেছে গত ২৪ ঘণ্টায়। এর আগে মঙ্গলবার খুলনায় দ্বিতীয় সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়। গতকালই খুলনায় করোনায় মৃত্যু ১৩ শ’ ছাড়িয়ে গেছে। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব রেকর্ড ভেঙে খুলনায় একদিনে ৬০ জনের মৃত্যু

আপডেট সময় ০১:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১