ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়

অাকাশ নিউজ ডেস্ক:

অবশেষে হয়তো এবার মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে সব নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলেছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, মঙ্গল গ্রহের ভূ-পৃষ্ঠে এমন এক ‘বিষাক্ত মিশ্রণ’ রয়েছে যার যেকোনো ধরনের প্রাণকে ধ্বংস করতে সক্ষম। যার ফলে লাল গ্রহে প্রাণের অস্তিত্ব মেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে। আর তা ছাড়া গ্রহটিতে ওজন স্তর না থাকার মানে হলো, এতে উচ্চমাত্রায় সূর্যের অতিবেগুনি রশ্মি আঘাত হানে। যা প্রাণের অস্তিত্বকে আরও অসম্ভব করে তোলে।

ব্রিটেনের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করে প্রমাণ পেয়েছেন, মঙ্গল গ্রহের ভূ-পৃষ্ঠে থাকা বিষাক্ত মিশ্রণের ওপর সূর্যের অতিবেগুনি রশ্মি পড়ার পর তা ব্যাকটেরিয়া নাশকে পরিণত হয়। আর ওই ব্যাকটেরিয়া নাশক বিষাক্ত মিশ্রণ মঙ্গল গ্রহের ভূ-পৃষ্ঠের উপরিতলকে প্রাণ ধারণে পুরোপুরি অক্ষম করে তুলেছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট মহাকাশ জীববিজ্ঞানী জেনিফার ওয়াডসওয়ার্থ ও মহাকাশ জীববিজ্ঞানী চার্লস ককেল নতুন এই গবেষণাটি করেন।

সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে তারা লিখেছেন, আমাদের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণিত হয়েছে বর্তমানে মঙ্গল গ্রহের ভূ-পৃষ্ঠ কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। কারণ এর উপরিতলে রয়েছে এক বিষাক্ত মিশ্রণের উপস্থিতি। যা যেকোনো ধরনের প্রাণকোষ ধ্বংস করতে সক্ষম।

এই বিষাক্ত মিশ্রণটি তৈরি হয়েছে আয়রন অক্সাইড, পারকোলারেটস এবং ইউভি ইরিডেশন- এই তিনটি অক্সিডেন্টের সমন্বয়ে। এর সঙ্গে সুর্যের অতিবেগুনি রশ্মির মিলন ঘটলে তা এমন এক রাসায়নিক উপদানে পরিণত হয় যা যেকোনো ধরনের প্রাণকোষের অস্তিত্ব বিনাশে সক্ষম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়

আপডেট সময় ০৫:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭