ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২৬ চিকিৎসককে একযোগে বদলি

আকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে যশোর জেলা হাসপাতালে ও ১৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃতদের বুধবারের (৭ জুলাই) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার (৮ জুলাই) পূর্বাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তীসময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

যশোরে জেলা হাসপাতালে বদলিকৃতরা হলেন- সাতক্ষীরা মেডিক্যাল কলেজের ডা. মো. শরিফুজ্জামান, ডা. মো. আল-মামুন হোসেন, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. মোজাম্মেল হক, ডা. মো. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. হোসনে আরা হোসেন, ডা. মো. সাইফুল্লাহ ও ডা. জিএম ফারুকুজ্জামান।

অন্যদিকে, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলিকৃতরা হলেন- ডা. শেখ আবু সাঈদ, ডা. ফারহানা হোসেন, ডা. মোছা. খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মো. শামছুর রহমান, ডা. মো. ইনামুল হাফিজ, ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. ফকরুল আলম, ডা. নাসরিন সুলতানা, ডা. মো. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব, ডা. ফাহমিদা জামান, ডা. মেহনাজ নাজরীন, ডা. উপমা গুহ রায়, ডা. মো. আনিসুর রহমান ও ডা. শরিফা জামান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ইউনিট স্থাপনের প্রস্তুতি হিসেবে ১৬ জনকে পদায়ন করা হয়েছে। করোনার অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যবিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

২৬ চিকিৎসককে একযোগে বদলি

আপডেট সময় ০১:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১