ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেতুমন্ত্রী চাইলে এক সপ্তাহের মধ্যে কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসবে : কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চাইলে এক সপ্তাহের মধ্যে কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসবে। আপনি এই অঞ্চলের অভিভাবক তাই এই দায়িত্ব আপনার ওপর পড়ে। এখানে শতাধিক নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে। কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে যা করা লাগে আমি তাই করব।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে একটা কমিটি দেন। অন্য কাউকে দায়িত্ব দিলে কাজ হবে না। করোনাকে অজুহাত হিসেবে না দেখে দয়া করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি দিন। আপনি যাকে দায়িত্ব দেবেন আমরা তাকেই মেনে নেব। আমরা নোয়াখালীর আওয়ামী লীগের গুণগত পরিবর্তন চাই।

কাদের মির্জা বলেন, শেখ হাসিনার সরকার গরিবের সরকার। শেখ হাসিনা ছাড়া দেশের মানুষকে ভালোবাসার মতো আর কেউ নেই। গরিব মানুষের পক্ষে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সারাবিশ্বে তিনিই একমাত্র গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেতুমন্ত্রী চাইলে এক সপ্তাহের মধ্যে কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসবে : কাদের মির্জা

আপডেট সময় ০১:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১