ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

‘রোগীর চাপ বাড়লে অক্সিজেন সংকট দেখা দিতে পারে’

আকাশ জাতীয় ডেস্ক:

অক্সিজেনের উৎপাদন ও সরবরাহ এখন পর্যন্ত পর্যাপ্ত থাকলেও করোনা রোগীর পরিমাণ বেড়ে গেলে বা রোগীর চাপ বাড়লে অক্সিজেন সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই পরিস্থিতি সামাল দেয়া অনেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এই কথা বলেন সংস্থাটির মুখপাত্র মো. নাজমুল ইসলাম।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘চলতি বছরের ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ।’

অক্সিজেনের সংকটে রোগী মৃত্যুর অভিযোগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদনরে আগে কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত প্রতিবেদন হাতে পেলেই তা সাংবাদিকদের জানানো হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার টিকার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, ‘টিকা দেয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে অবশ্য সবাই জানবে।’ এটা নিয়ে এখনো স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে বলে জানান তিনি।

অন্যদিকে ভারতে আটকা পড়া বাংলাদেশিরা শুধু স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে পারবেন বলে জানান তিনি। আটকাপড়া এই ব্যক্তিরা যথাযথ নিয়ম মেনে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিনদিন স্থলবন্দর দিয়ে ঢোকার সুযোগ পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

‘রোগীর চাপ বাড়লে অক্সিজেন সংকট দেখা দিতে পারে’

আপডেট সময় ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১