ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগ‌ঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতার ভাঙচুর ও লুটপা‌ট

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার পঞ্চসার ইউ‌নিয়‌নের চর মুক্তাপুরে চাঁদা না দেওয়ায় ভাঙচুর ও লুটপা‌টের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।
শ‌নিবার রাত ১০টার দি‌কে চর মুক্তারপুরে মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জ সিমানবর্তি এলাকার ফয়সাল এন্টার প্রাইজ না‌মের এক‌টি অ‌ফিস ভাঙচুর ও লুটপা‌ট ক‌রে সন্ত্রাসীরা।

এ সময় ১৭ লাখ ২০ হাজার টাকা, দুইটি চেক বই‌য়ের পাতাসহ শ্রমিকদের মূল‌্যবান কাগজপত্র নি‌য়ে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি সিমান্তবর্তি হওয়ায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী ফয়সাল।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির কর্ণধার মো. ফয়সাল জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের ছেলে জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পদক মো. রু‌বে‌লের নেতৃ‌ত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল হামলা ক‌রে আমার অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। আ‌মি মালামাল কিনে তা বিক্রি করি। সেই মালামালের অংশ থেকে ৬০% চাঁদা দা‌বি ক‌রে ছাত্রলীগ নেতা রুবেল । আ‌মি চাঁদা দি‌তে অস্বীকার করলে রা‌তে আমার অ‌ফিস ভাঙচুর চালিয়ে আমাকে মারধর করে কক‌টেল ও গু‌লি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় সন্ত্রাসী দলটি আমার অফিসে থাকা ১৭ লাখ ২০ হাজার টাকা ও চেক বইয়ের দুটি পাতা ছিড়ে নিয়ে যায়।

ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ছাত্রলীগ নেতা রুবেলের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শুনেছি তারা নিজেদের মধ্যে বিষয়টি আপোস মিমাংসা করবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগ‌ঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতার ভাঙচুর ও লুটপা‌ট

আপডেট সময় ১২:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১