ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় শিশু গৃহকর্মীকে বর্বর নির্যাতন, দম্পতি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সেগুনবাগিচায় ১২ বছরের এক গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে বর্বর নির্যাতন চালানো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে।

শনিবার রাতে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার তানভির আহসান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর তার স্ত্রী নাহিদ একজন আইনজীবী।

নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার নবাবপুর গ্রামে। ৯ মাস ধরে সে সেগুনবাগিচায় ওই দম্পতির বাসায় কাজ করছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় প্রতিদিনই ‘নানা অজুহাতে’ গৃহকর্তা ও গৃহকর্ত্রী মেয়েটিকে ‘মারধর’ করত। নির্যাতনে মেয়েটির শরীরে জখমের চিহ্নসহ কিছু ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দেন এক প্রতিবেশী।

সেসব ছবিতে মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন, শরীরের বিভিন্ন স্থানে জখম এবং আগুনে পোড়া ঘা দেখা যায়। একজন সংবাদকর্মী বিষয়টি পুলিশকে জানান। আরও একজন জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, খবর পাওয়ার পর পরিদর্শক (অপারেশন্স) মো. কামরুজ্জামানের নেতৃত্বে তাদের একটি দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তোপখানা রোডের ওই বাসায় গিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে এবং মেয়েটিকে উদ্ধার করে আনে।

মেয়েটি পুলিশকে কী বলেছে— জানতে চাইলে ওসি মওদুত হাওলাদার বলেন, ‘সে বলেছে— কাজে কোনো ভুল হলেই তারা তাকে মারধর করত।’

মেয়েটিকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় শিশু গৃহকর্মীকে বর্বর নির্যাতন, দম্পতি গ্রেফতার

আপডেট সময় ১২:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১