ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে এলো মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা

আকাশ জাতীয় ডেস্ক:

শুক্রবার (২ জুলাই) দিনরাত থেকে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত ৪টি ফ্লাইটে মডার্নার ২৫ লাখ এবং চীনের সিনোফার্মের ২০ লাখসহ মোট ৪৫ লাখ টিকা দেশে এসেছে।

শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্স এ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ লাখ টিকা এবং বাংলাদেশ বিমানে বেইজিং থেকে ১০ লাখ টিকাসহ মোট ২২ লাখ টিকা দেশে আসে।

শনিবার সকাল পৌনে ৯টায় একটি ফ্লাইটে মডার্নার বাকি ১৩ লাখ টিকা এবং এরও আগে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ভোর সাড়ে পাঁচটায় চীনের আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে।

যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মডার্নার আরও সাড়ে ১২ লাখ ডোজ করোনা ভাইরাস প্রতিষেধক টিকা ঢাকা শনিবার সকালে পৌঁছালে টিকাগ্রহণের সময় বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন।

এর আগে সকালে ইপিআর প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী উপস্থিত থেকে চীনের সিনোফার্মের টিকা গ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে এলো মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা

আপডেট সময় ১২:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১