ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হবু বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার আত্মগোপন, ৭দিন পর উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু সুফিয়ান গত ২৩ জুন নিখোঁজ হন। এরপর পুলিশ ৩০ জুন রাতে তাকে ঢাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে।

বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিয়ের জন্য পরিবারের ঠিক করা হবু বউকে পছন্দ না হওয়ায় আবু সুফিয়ান আত্মগোপন করেন বলে স্বীকার করেছেন। পরে তাকে তার বাবা মার কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আবু সুফিয়ানের বাবা আবুল কাসেম জানান, গাইবান্ধা শহরের প্রফেসর কলোনির এক মেয়ের সাথে সুফিয়ানের বিয়ের দিন ঠিক করা হয় ২৪ জুন। গত ২৩ জুন বিকাল ৫টায় বিয়ের কেনাকাটার জন্য গোবিন্দগঞ্জ উপজেলায় যান সুফিয়ান। এরপর সন্ধ্যা ৭ টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে পলাশবাড়ি থানায় জিডি করি।

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তৎপরতা শুরু করে। মোবাইল ট্রাকিং করে সুফিয়ানের অবস্থান জানা যায়। পরে ঢাকার আদাবরের একটি বাড়ি থেকে তাকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরিবার থেকে বিয়ের জন্য নির্ধারণ করা কনে পছন্দ না হবার কারণে তিনি বিয়ের মার্কেটিংয়ের কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকা চলে যান। সেখানে আদাবরে বাড়ি ভাড়া নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হবু বউ পছন্দ না হওয়ায় ব্যাংক কর্মকর্তার আত্মগোপন, ৭দিন পর উদ্ধার

আপডেট সময় ০৫:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১