ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় রেকর্ড ১৪৩ মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে করোনায় রেকর্ড ১৪৩ মৃত্যু

আপডেট সময় ০৬:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১