ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টিকার দাবিতে কুর্মিটোলা হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

কলম্বিয়ার কুকুতা যাওয়ার পথে দেশটির প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, কাতাতুম্বোর ওপর দিয়ে যাওয়ার সময় তার হেলিকপ্টার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চলে।

হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন তার দুই মন্ত্রী এবং আমলা। প্রেসিডেন্টের অভিযোগ, কাপুরুষের মতো হামলা করা হয়েছে। গুলিতে একাধিক গর্ত হয়ে গেছে হেলিকপ্টারে।

হামলার পর সন্দেহভাজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কলম্বিয়া পুলিশ। সংবাদমাধ্যমে দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও বিজ্ঞাপন দিয়েছে কলম্বিয়া পুলিশ। একজন অপরাধীকে খুঁজে দিলে ৩০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।

তাতে বলা হয়েছে, ওই দু’জন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। আর ওই স্কেচই ঘুম কেড়েছে মার্ক জাকারবার্গের। কারণ দুর্বল হাতে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে, তার মধ্যে একটি হুবহু জাকারবার্গের মতো দেখতে।

সেই স্কেচ হু হু করে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কলম্বিয়া পুলিশের ওই বিজ্ঞপ্তি শেয়ার করে সরাসরি জাকারবার্গকে ট্যাগ করছেন হাজার হাজার মানুষ।

অপরাধ করে লুকিয়ে না থেকে ফেসবুক কর্ণধারকে পুলিশের হাতে ধরা দিতেও পরামর্শ দিয়েছেন অনেকে। যে কারণে নিজের তৈরি ভার্চুয়াল দুনিয়ায় জাকারবার্গ নিজেই এখন ‘বিবাদী’। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি জাকারবার্গ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

টিকার দাবিতে কুর্মিটোলা হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ

আপডেট সময় ০১:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১