ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

বিভিন্ন দেশ থেকে টিকা আসায় আজ থেকে আবারও সারাদেশে প্রথম ডোজের করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। ৪০ টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর এবং টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শামসুল হক বলেন, বৃহস্পতিবার সারা দেশব্যাপী সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সারা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, সব জেলা সদর হাসপাতালসহ চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস হাসপাতাল ও সৈয়দপুর সদর হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

তিনি বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে বলেন, ‘ঢাকা শহরের মধ্যে আমরা পূর্বে ৪৮টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আটটি কেন্দ্রকে বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে পুরোদমে টিকাদান কার্যক্রম চালু করব।

শামসুল হক আরও বলেন, অগ্রাধিকার তালিকায় যারা আছেন, বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং, ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একইসঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন এবং অন্যান্য অগ্রাধিকার কর্মীরারাও টিকা নিতে পারবেন। এছাড়া যারা আগে নিবন্ধন করে টিকা নিতে পারেননি, তারা নিতে পারবে।

তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে যারা টিকা পাওয়ার যোগ্য, তাদের জন্য আজ থেকে নিবন্ধন কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে। নিবন্ধনের পর কেন্দ্র থেকে যখন এসএমএস আসবে, তখন সে অনুযায়ী কেন্দ্রে গিয়ে টিকা নেবেন। এ ক্ষেত্রে অবশ্যই টিকা কার্ড ও এনআইডি সঙ্গে নিয়ে যাবেন।

ডা. শামসুল হক আরও বলেন, আমাদের করোনার টিকাদান কেন্দ্রগুলো লকডাউনের আওতাবহির্ভূত থাকবে। টিকা নেওয়ার জন্য বের হওয়া কাউকে যদি আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসা করে, তাহলে টিকা কার্ডটি দেখাবেন এবং কোন কেন্দ্রে যাচ্ছেন সেটি বলবেন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশগামী প্রবাসী কর্মীদের যুক্তরাষ্ট্রের ফাইজার এবং চীনের সিনোফার্মের দুই টিকাই দেওয়া হবে। এ ক্ষেত্রে সৌদিআরব, কুয়েতসহ যেসব সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু তাদেরই ফাইজারের টিকা দেওয়া হবে। আর বাকি সব প্রবাসীদের দেওয়া হবে সিনোফার্মের টিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু

আপডেট সময় ১২:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১