ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৯ জুন ভোররাতে দেশ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অতপর প্রায় ২১ ঘণ্টার ভ্রমণ শেষে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছে গেছে টাইগাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

তিনি বলেন, ‘ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, এরপর সেখান থেকে অবশেষে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।’

এদিকে দলের নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাথ দোহায় জাতীয় দলের সাথে মিলিত হন। আর দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে জোহান্সবার্গে জাতীয় দলের সফর সঙ্গী হয়েছেন নতুন প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও। অনদিকে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে আসবেন।

বাংলাদেশ দল জিম্বাবুয়ে যাচ্ছে মোট তিনটি ধাপে। টেস্ট দল গেল প্রথম দফায়। অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট দল ঢাকা ছাড়ে মঙ্গলবার ভোর রাত ৪টায়। ওয়ানডে স্কোয়াডের যারা টেস্ট স্কোয়াডে নেই, তারা ঢাকা ছাড়বেন ৯ জুলাই। আর টি-টোয়েন্টি স্কোয়াডের অন্যরা যাবেন ১৬ জুলাই।

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে এই পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২৩ জুলাই। সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

আপডেট সময় ০৯:২১:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১