ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেকর্ড গড়ে সর্বোচ্চ নয়বার বিগ ব্যাশ ফাইনালে পার্থ স্কোর্চার্স

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিগ ব্যাশের প্রথম কোয়ালিফায়ারে সিডনি সিক্সার্সকে ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছে পার্থ স্কোর্চার্স। দলটি এই রেকর্ডের মাধ্যমে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনালে ওঠার কীর্তি স্থাপন করল।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে পার্থ স্কোর্চার্স। দলের ব্যাটাররা বড় স্কোর করতে পারেননি; সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার ফিন অ্যালেনের ব্যাট থেকে। ২৯ রান করেন দলনেতা অ্যাস্টন টার্নার এবং ২০ রান আসে ঝাই রিচার্ডসনের ব্যাট থেকে। বাকিরা বিশের ঘর পূর্ণ করতে পারেননি।

জবাবে রান তাড়া করতে নেমে সিডনি সিক্সার্স সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৯ রানেই থামে। ওপেনার স্টিভেন স্মিথ ২৪ বলে ৩৭ রান করেন; অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা ছাড়তে পারেননি।

পার্থের বোলিং আক্রমণে মাহলি বেয়ার্ডম্যান সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন কুপার কনোলি ও ডেভিড পাইনে, আর দুটি বোলার একটি করে উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেকর্ড গড়ে সর্বোচ্চ নয়বার বিগ ব্যাশ ফাইনালে পার্থ স্কোর্চার্স

আপডেট সময় ০৭:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬