ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বেগমগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় লকডাউনকে পুজি করে দোকানদারদের কাছ থেকে টাকা আদায়ের সময় হাবিবুর রহমানকে (২১) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

রবিবার দুপুরে চৌমুহনী হকার্স মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের অলি উল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে গত শনিবার থেকে চৌমুহনী পৌরসভায় লকডাউন ঘোষণা করে প্রশাসন। লকডাউন চলাকালে বাজারে দোকান খোলা রাখায় শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে হাবিবুর রহমান হকার্স মার্কেট এলাকায় খোলা থাকা কয়েকটি দোকানে গিয়ে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করে। বিষয়টি ব্যবসায়ীদের সন্দেহ হলে তার তাকে আটক করে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার

বেগমগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

আপডেট সময় ১১:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১