ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিকশাচালকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, পুলিশের বাধা

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার বাধার মুখে পড়েন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে দুই শতাধিক রিকশাচালকের উপস্থিতিতে জিরো পয়েন্টে সমাবেশ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার সমাবেশ শেষ করে বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে জিরো পয়েন্ট মোড়ে আসলে পুলিশ তাদের বাধা দেয়। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সমাবেশে বক্তারা বলেন, গত ২০ জুন জাতীয় সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে পড়েছেন রিকশাচালকরা।

রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খা বলেন, গ্যারেজ ও বাড়িতে অভিযান চালিয়ে দরিদ্র রিকশাওয়ালাদের রিকশা, ব্যাটারি, মোটর, যন্ত্রাংশ ইত্যাদি জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে। এ সকল ব্যাটারি, মোটর যন্ত্রাংশ আমদানি এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো নিষেধ ছিল না। গরিব রিকশাওয়ালারা সুদের ওপর কিস্তিতে কিংবা সঞ্চয় ভেঙে রুটি-রুজির জন্য ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। শ্রমিকরা বাণিজ্যিক দরে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। কোনো ধরনের সংস্কারমূলক প্রস্তাব বিবেচনায় না নিয়ে বন্ধের ঘোষণা লাখ লাখ শ্রমিককে পথে বসিয়ে দিয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সারা দেশে কয়েক লাখ রিকশা শ্রমিকের রুটি-রুজি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।

মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এস এম বজলুর রশিদ বলেন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা ১৫-২০ মিনিট জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিলেন। তখন গোলাপ শাহ মাজার হয়ে যান চলাচল করেছে। পরবর্তীতে তারা চলে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিকশাচালকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, পুলিশের বাধা

আপডেট সময় ০৬:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১