ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেলমেট পরে কাদের মির্জার অনুসারীর বাড়িতে ককটেল হামলা!

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজলের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হ্যাপি মহলে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।

শাহাদাত হোসেন সজল অভিযোগ করে বলেন, হেলমেট পরা সাত-আটজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তার বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় হামলাকারীরা চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মুহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গেছেন এবং দুটি তাজা ককটেল উদ্ধার করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হেলমেট পরে কাদের মির্জার অনুসারীর বাড়িতে ককটেল হামলা!

আপডেট সময় ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১