ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গরিব দেশগুলোর জন্য উন্নত বিশ্বের কাছে যে আবেদন জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধনী এবং উন্নত দেশগুলোতে পুরোদমে টিকাকরণের কাজ চললেও অনেক পিছিয়ে রয়েছে গরিব দেশগুলো। কারণ সেসব দেশে পর্যাপ্ত টিকা নেই। এই পরিস্থিতিতে করোনা মহামারী মোকাবিলায় গরিব দেশগুলোতে টিকা পাঠানোর জন্য উন্নত বিশ্বের কাছে আবেদন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, “টিকার অভাবে গরিব দেশগুলোর কমবয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছেন।”

তিনি জানান, করোনাভাইরাসের ডেল্টা রূপের বাড়বাড়ন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে আফ্রিকায়। গত ১ সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে। তার কথায়, “আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।”

টেড্রোস নিজে আফ্রিকার অন্যতম গরিব দেশ ইথিওপিয়ার নাগরিক। সেখানকারহ করোনা পরিস্থিতিরও অনেক অবনতি হয়েছে গত দু’সপ্তাহে। এই পরিস্থিতিতে আফ্রিকার দেশগুলোতে দ্রুত গণটিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, “সমস্যা এখন টিকা সরবরাহ না থাকার। আমাদের টিকা দিন।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গরিব দেশগুলোর জন্য উন্নত বিশ্বের কাছে যে আবেদন জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০২:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১