ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশরাফুলের বিধ্বংসী ব্যাটিংয়ে শেখ জামালের বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

বহুদিন পর মোহাম্মদ আশরাফুলের ব্যাটে মিললো ঝড়ের দেখা। ওপেনিংয়ে নেমে এই অভিজ্ঞ ব্যাটসম্যান মাত্র ৪৮ বলে খেললেন অপরাজিত ৭২ রানের বিধ্বংসী ইনিংস। আর তাতে ভর করে বড় জয় তুলে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে আশরাফুল ঝড়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে জামাল ধানমন্ডি ক্লাব। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার পর আশরাফুল পান ম্যাচ সেরার পুরস্কারও।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে লিটন দাস আর নাঈম শেখের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে আবাহনী। ওপেনিংয়ে নামা নাঈম শেখ খেলেন ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৪২ রানের ইনিংস। এরপর তিনে নেমে লিটন দাস আরও বিধ্বংসী হয়ে ওঠেন। চোট কাটিয়ে মাঠে ফেরা এই তরুণের ব্যাট থেকে আসে ৫১ বলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭০ রানের দারুণ এক ইনিংস। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত (৬) আর মোসাদ্দেক হোসেন সৈকত (১৬) বেশি কিছু করতে পারেননি। শেখ জামালের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন আফ্রিদি ও জিয়াউর।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই সৈকত আলীকে (২) হারায় শেখ জামাল। তাকে কট অ্যান্ড বোল্ড করেন আরাফাত সানি। তবে আরেক ওপেনার আশরাফুল আজ মেজাজে ছিলেন। তাকে সঙ্গ দিতে এসে নাসির হোসেন খেলেন ২২ বলে ৪ চার ২ ছক্কায় ৩৬ রানের ইনিংস। উইকেটকিপার নুরুল হাসানা সোহানও ২২ বলে ১ চার ৩ ছক্কায় ৩৬ রান করেন। জিয়াউর রহমান অপরাজিত থাকেন ৯ বলে ২টি করে চার-ছক্কায় ২২* রান করে। আর ম্যাচের নায়ক আশরাফুল ৪৮ বলে ৮ চার ২ ছক্কায় অপরাজিত ৭২* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আশরাফুলের বিধ্বংসী ব্যাটিংয়ে শেখ জামালের বড় জয়

আপডেট সময় ০৭:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১