ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর প্রগতি সরণির নতুন বাজারে সড়ক অবরোধ করেন চালকরা। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত সড়ক দখলে রাখেন তারা। এ সময় তাদের নানা রকম বক্তব্য দিতে দেখা গেছে।

প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় প্রগতি সরণি হয়ে রামপুরাগামী কয়েক শতাধিক যানবহন আটকা পড়ে। হঠাৎ করে এমন পরিস্থিতির কারণে ভোগান্তি পড়েন সাধারণ যাত্রীরা। তবে রামপুরা থেকে প্রগতি সরণির দিকে আসা সড়ক স্বাভাবিক ছিল।

এ সময় ভাটারা থানা পুলিশকে রিকশাচালকদের সড়ক থেকে সরাতে হিমশিম খেতে হয়। কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা পর ব্যাটারিচালিত রিকশার চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

দীর্ঘ এ যানজটে রোগী নিয়ে বেশ কিছু অ্যাম্বুলেন্স আটকিয়ে থাকতে দেখা গেছে। এ সময় নতুন বাজারের বিকল্প সড়কে মোটরসাইকেলে গিয়েও অনেকেই আটকে পড়েন। তবে জরুরি প্রয়োজনের যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এর আগে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ইঞ্জিনে রূপান্তর করা ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; একইসঙ্গে ইজিবাইকও নিয়ন্ত্রণ করা হচ্ছে যা ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১