ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিডিও কলে বান্ধবীকে জানিয়ে ফাঁসিতে ঝুললেন তরুণী

আকাশ জাতীয় ডেস্ক:

বান্ধবীর সঙ্গে একই বাসায় থাকেন সাবলেট। চাকরিও করেন একই প্রতিষ্ঠানে। অফিসে থাকা বান্ধবীকে ভিডিও কল দিয়ে জানালেন গলায় ফাঁস দেয়ার সিদ্ধান্তের কথা। কল পেয়ে বান্ধবী অনেক বোঝালেন। কিন্তু কিছুই মানতে নারাজ তরুণী। অবশেষে অফিস থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে দরজা ভেঙে দেখলেন বান্ধবী ফাঁসিতে ঝুলছেন।

বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে রাজধানীর মালিবাগের গুলবাগে। নিহত তরুণীর নাম রুবিনা ইয়াসমিন নদী (২১)।

বিকালে ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বান্ধবী মারিয়াম জানান, দুই বছর আগে সাইমুন নামের এক ছেলের সঙ্গে নদীর বিয়ে হয়। কিছুদিন পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এটা নিয়ে নদী বিষণ্ণতায় ভুগছিলেন। প্রায় সময়ই বলতেন- আমি আর বাঁচতে চাই না, আমি পরপারে চলে যাব।’

নদীর বান্ধবী জানান, আমরা দুজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আজ বিকালে আমাকে ভিডিও কল দিয়ে নদী বলে, আমি আত্মহত্যা করব। আমি তাকে অনেক বোঝাই। কিন্তু সে কোনো কিছুই মানতে রাজি হয়নি। দ্রুত অফিস থেকে বাসায় এসে দেখি দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি সে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নদীর গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে। তার বাবার নাম রফিকুল ইসলাম। বর্তমানে মালিবাগের গুলবাগের ৩৯১ নম্বর বাসার পঞ্চম তলায় তার বান্ধবীর সঙ্গে সাবলেট হিসেবে থাকতেন।

নিহতের বাবা বরিশালের আগৈলঝাড়া থানার পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাযকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

ভিডিও কলে বান্ধবীকে জানিয়ে ফাঁসিতে ঝুললেন তরুণী

আপডেট সময় ০১:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১