ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুশফিকের ঢাকা লিগ শেষ

আকাশ স্পোর্টস ডেস্ক:

গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং তোপ ও নাজমুল হোসেন শান্ত’র ঝড়ো ব্যাটিংয়ে ধরাশয়ী হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

তবে ঢাকা প্রিমিয়ার লীগের সেই ম্যাচেই হাতে চোট পান মুশফিকুর রহিম। যে কারণে চলমান সুপার লীগে আর খেলতে পারছেন না আবাহনী অধিনায়ক।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে কিপিং করার সময় ফিল্ডারের থ্রো সরাসরি মুশফিকের আঙুলে গিয়ে লাগে। ব্যথায় কাতরাতে দেখা যায় মুশফিককে। মাঠে খানিকটা চিকিৎসা নেওয়ার পর কিপিং চালিয়ে যান। পরে ব্যাটিংও করেন। কিন্তু ম্যাচের পর ব্যথা না কমায় এক্সরে করা হয়। এক্সরেতে কিছু ধরা পড়েনি। এরপর মুশফিকের আঙুলে স্ক্যান করা হয়। সেই স্ক্যান রিপোর্টেই আসে দুঃসংবাদ।

আবাহনীর ফিজিও এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মুশফিকের হাতে চোট খুব একটা গুরুতর নয়। আশা করি ৭ দিন বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবে। সুপার লীগে খেলতে না পারলেও জিম্বাবুয়ে সফরের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন মুশফিক। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাকে নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মুশফিকের ঢাকা লিগ শেষ

আপডেট সময় ০৯:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১