ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিংগাদের ২১৪টি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে: এইচআরডব্লিউ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনের রোহিংগাদের ২১৪টি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, সেপ্টেম্বরের ১৬ তারিখ বর্ষার মেঘ পরিষ্কার হওয়ার পরে উপগ্রহের মাধ্যমে তোলা ছবির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উপগ্রহের ছবিতে দেখা যায় রাখাইনের মংড়ু ও রাথেংডং শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালিত হয়েছে। এখান থেকেই গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া রোহিংগা জাতিগত নিধনের জেরে ৪ লাখ রোহিংগা বাংলাদেশে পালিয়ে এসেছে। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, এই ছবিগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে রোহিংগারা যাতে নিজ গ্রামে ফেরত যেতে না পারে সে জন্য মিয়ানমার নিরাপত্তা বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। জাতিসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক নেতাদের এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যাতে বার্মার সেনাবাহিনীর নেতারা বুঝতে পারে যে এই নৃশংসতার মূল্য দিতে হবে।

উপগ্রহের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায় রোহিংগা অধ্যুষিত ২১৪টি গ্রামের ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে। সেখান থেকে পালিয়ে আসা রোহিংগারা বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী, ‍পুলিশ ও উগ্র জনগণ সেখানে হত্যাযজ্ঞ, লুটপাট ও অগ্নিসংযোগ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিংগাদের ২১৪টি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে: এইচআরডব্লিউ

আপডেট সময় ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭