ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডাস্টবিনে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে পৌর এলাকার ট্যাংকের পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলা শহরের একজন ট্যাংকের পাড়ের সামনে ডাস্টবিন পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ২/৩ দিনের ছেলে শিশুর লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ধারনা করছে, অবৈধ গর্ভপাত করে শিশুটিকে কেউ হয়তো ডাস্টবিনে ফেলে যান। নবজাতক মৃত শিশুটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপের শেনজেন এলাকায় ভিসামুক্ত ভ্রমণের পথে উপসাগরীয় পাঁচ দেশ

ডাস্টবিনে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

আপডেট সময় ১১:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১