ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

দ্রুততম সেঞ্চুরিতে তামিমকে পেছনে ফেললেন হাসানুজ্জামান

আকাশ স্পোর্টস ডেস্ক:

চোটে পড়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ হয়ে গেছে তামিম ইকবালের। আসরে যে কটি ম্যাচ খেলেছেন, ব্যাট হাতে স্বচ্ছন্দ ছিলেন না।

এবার তার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন পারটেক্সের হাসানুজ্জামান। ২০১৯ সালে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ৬১ বলে খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। তিন অংকে পৌঁছান ৫০ বলে।

আজ ওল্ড ডিওএইচএসের আনিসুল ইসলামের বলটি কাভারে ঠেলে দিয়ে ৯৯ রান থেকে ম্যাজিক ফিগারে পৌঁছে যান হাসানুজ্জামান। তিন অংকে পৌঁছতে ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের লেগেছে ৪৮ বল। যদিও ৩৯ বলেই তিনি ৮৯ রান করে ফেলেন। বাকি ১১ রান করতে খেলেছেন ৯ বল। তাই তিনি দ্রুততম সেঞ্চুরিয়ান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ হোসেনকে পেছনে ফেলতে পারেননি।

গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে পারভেজ ৪২ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। তাই হাসানুজ্জামানের ঠাঁই হয়েছে তালিকার দুই নম্বরে। আর দেশসেরা ওপেনার তামিম ইকবাল নেমে গেছেন তিনে। শেষ পর্যন্ত ৫২ বলে ১১টি চার আর ৭ ছক্কায় ১০৫ রান করে থেমেছেন হাসানুজ্জামান। তবে তার দল জিততে পারেনি। থেমে গেছে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রানে।

এর আগে বিকেএসপির তিন নম্বর মাঠে ২ উইকেটে ১৯৯ রান করে ওল্ড ডিওএইচএস। ২৩ রানে জিতেছে দলটি। চলতি আসরে এটাই সর্বোচ্চ রান। মোহামেডানের বিপক্ষে আবাহনীর ৭ উইকেটে ১৯৩ রান ছিল আগের সেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্রুততম সেঞ্চুরিতে তামিমকে পেছনে ফেললেন হাসানুজ্জামান

আপডেট সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১