ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মধ্যে প্রাক্তন স্বামীকে নিয়ে মাহির পোস্ট

আকাশ বিনোদন ডেস্ক :

সংসার ভেঙেছে চিত্রনায়িকা মাহি মাহির। কিন্তু এখনো প্রাক্তন স্বামী মাহমুদ পারভেজ অপুকে একেবারেই ভুলতে পারছেন না বলে জানান এই নায়িকা।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, প্রথম সংসারের বিচ্ছেদের এক মাসের মাথায় নাকি দ্বিতীয় বিয়ে করেছেন মাহি। গাজীপুর চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী একটি পরিবারের সদস্য তরুণ রাজনীতিক-ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন এই অভিনেত্রী।

তবে বিষয়টি মাহি অস্বীকার করেছেন। তিনি এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘না। বিয়ে হয়নি। আমরা বন্ধু। শুধু বন্ধু না, আমরা অনেক অনেক ভালো বন্ধু। ’

যখন সামাজিক মাধ্যমে মাহির বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা চলছে ঠিক তখন মাহি ফেসবুকে সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।

রোববার (২০ জুন) দুপুরের সেই পোস্টে মাহি লেখেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না। ’

২০১৬ সালের সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সম্প্রতি তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। যদিও তাদের সংসারে বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মধ্যে প্রাক্তন স্বামীকে নিয়ে মাহির পোস্ট

আপডেট সময় ১১:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১