ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

দুটি টিকা নিয়েও করোনায় আক্রান্ত মাহবুব তালুকদার

আকাশ জাতীয় ডেস্ক: 

দুই ডোজ টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দিন জানান, শনিবার তার ১০৩ ডিগ্রি জ্বর আসে। এছাড়া অক্সিজেন সেচুরেশনও কমে যায়। পরে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার কাশি, সর্দি বা অন্য কোনো উপসর্গ নেই।

৭৯ বছর বয়সী আলোচিত এই নির্বাচন কমিশনার ইতিমধ্যে করোনাভাইরাসের টিকার দুটি ডোজই নিয়েছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

মাহবুব তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তার সহকারী প্রেস সচিব (উপসচিব) এর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

একজন লেখক হিসেবেও পরিচিতি রয়েছে মাহবুব তালুকদারের। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

দুটি টিকা নিয়েও করোনায় আক্রান্ত মাহবুব তালুকদার

আপডেট সময় ০৯:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১