ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৈকত-সোহান ঝড়ে প্রাইম ব্যাংকে হারাল শেখ জামাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে শেখ জামাল। সৈকত আলী ও নুরুল হাসান সোহান ঝড়ে প্রাইম ব্যাংকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

রোববার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহাম্মদ মিঠুন ও রকিবুল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রানের ভালো সংগ্রহ পায়। তবে সৈকত-সোহান ঝড়ে রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামদের নিয়ে গড়া বোলিং লাইনআপও ধস নামে। ৩ উইকেট হারিয়ে ও ১১ বল বাকি থাকতে তারা জয় ছিনিয়ে নেয়।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার মোহাম্মদ আশরাফুলকে হারায় শেখ জামাল। ব্যক্তিগত ৫ রানে শরিফুলের বলে বোল্ড হন তিনি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েসের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৈকত। পুরে রুবেলের বলে আউট হওয়ার আগে সৈকত ৩৬ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংসটি খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।

৪০ বলে ৪৪ রান করে বিদায় নেন ইমরুল। তবে শেষদিকে জয়ের জন্য দ্রুত রান তোলার প্রয়োজন হলে এগিয়ে আসেন খোদ অধিনায়ক। সোহান তাণ্ডব চালিয়ে ১৭ বলে ৪৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিঠুনের অপরাজিত ফিফটির ওপর ভর করে ভালো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। তিনি ৪২ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন। ১৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৪ রানের হার না মানা ইনিংস খেলেন রকিবুল। এছাড়া ২৭ রান করেন অধিনায়ক আনামুল হক।

শেখ জামালের হয়ে ইলিয়াস সানি ২টি ও জিয়াউর রহমান একটি উইকেট পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

সৈকত-সোহান ঝড়ে প্রাইম ব্যাংকে হারাল শেখ জামাল

আপডেট সময় ০৭:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১