ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরের জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দায়ী: আতিক

আকাশ জাতীয় ডেস্ক: 

মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষই দায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। কমপ্লায়েন্স মেনে কাজ না করার কারণে অত্র এলাকাসহ আশপাশের লোকজনকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণসহ নানান সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৬ জুন) রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার সড়ক পরিদর্শনকালে তিনি একথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, কমপ্লায়েন্স মেনে কাজ করার কথা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ তা না করার কারণে আশপাশের লোকজনকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণসহ নানাবিধ সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে। ড্রেন ও ফুটপাত সচল রেখে মেট্রোরেলের কাজ চালু রাখার কথা থাকলেও বিদ্যমান অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা মেট্রোরেলের কাজের কারণেই নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই ড্রেন ও রাস্তা সচল রাখার ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে।

আতিক বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ যেসব শর্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দসহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে তারা সেসব শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে না। মেট্রোরেল কর্তৃপক্ষকে মেট্রোরেল সংলগ্ন রাস্তা ও ড্রেন নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি সঠিকভাবে কাজ করতে হবে।

মেট্রোরেলের কাজ এখন থেকে ডিএনসিসি তদারকি করবে বলেও জানান মেয়র। আতিক বলেন, জনকল্যাণে মেট্রোরেলের চলমান কাজ এখন থেকে প্রতি সপ্তাহেই নিয়মিত মনিটরিং করা হবে। এ বিষয়ে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।

এসময় খাল উদ্ধার ও পরিষ্কার করা নিয়েও কথা বলেন আতিক। তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন ও দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে।

এসময় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরের জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দায়ী: আতিক

আপডেট সময় ০৯:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১