ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংসদ কোয়ার্টারে নারীর আত্মহত্যা, অভিযুক্ত স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টারে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত স্বামী মিল্লাত মামুনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে রাজধানীর কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ জুন শেরেবাংলা নগর থানা এলাকায় জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টারে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান (২৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মিল্লাত মামুনকে (২৭) আসামি করে একটি মামলা দায়ের করেন ভিকটিমের বাবা রত্ম কান্তি রোয়াজা।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, চাঞ্চল্যকর এই ঘটনায় ছায়াতদন্তের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে কল্যাণপুর বাস কাউন্টার থেকে মিল্লাত মামুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিল্লাত মামুন ২০১৯ সালে নিজেকে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে ভিকটিম নিবেদিতা রোয়াজায়াকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। পরে ওই নারীর নাম পাল্টে নুসরাত জাহান হয়। বিয়ের পর থেকে মামুন ভিকটিমকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত ১২ জুন ওই নারী আত্মহত্যা করেন বলে জানা গেছে।

গ্রেফতার মিল্লাত মামুনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংসদ কোয়ার্টারে নারীর আত্মহত্যা, অভিযুক্ত স্বামী গ্রেফতার

আপডেট সময় ১২:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১