ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

চোখের নিমেষে গিলে নিল আস্ত একটা গাড়ি, ভিডিও ভাইরাল

আকাশ নিউজ ডেস্ক:

চোখের নিমেষে সিঙ্কহোলে তলিয়ে গেল আস্ত একটা গাড়ি। রবিবার ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত কয়েক দিন ধরেই মুম্বাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। চার দিক পানি থইথই। ঘটাকোপারেও পরিস্থিতি ভয়াবহ। রবিবার ওই এলাকারই রামনিবাস সোসাইটিতে ঘটনাটি ঘটেছে। ভিডিও তুলেছেন খোদ গাড়ির মালিক।

সোসাইটির গাড়ি পার্কিংয়ে বেশ কয়েকটি গাড়ি রাখা ছিল। রবিবারও বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আচমকাই দেখা যায়, নীল রঙের একটি গাড়ি যেখানে পার্ক করা ছিল। হঠাৎ ধস নেমে একটা বিশাল গর্ত তৈরি হয়। মুহূর্তে সেই গাড়িটি গর্তের মধ্যে পড়ে তলিয়ে যায়।

সোসাইটির বাসিন্দারা জানিয়েছেন, যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেখানে অনেক পুরনো ৫০ ফুট গভীর একটা কুয়া ছিল। সেই কুয়া ভরাট করে পার্কিংয়ের জায়গা বানানো হয়েছে। প্রবল বৃষ্টিতে মাটি আলগা হয়ে গিয়েই এমন কাণ্ড ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

চোখের নিমেষে গিলে নিল আস্ত একটা গাড়ি, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১