ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় ‘গন গার্ল’ খ্যাত হলিউড অভিনেত্রী লিসার মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক :

থেমে গেল ১১ দিনের জীবনযুদ্ধ। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম লিসা বেনস (৬৫) আর নেই। গত ৪ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ‘গন গার্ল’ খ্যাত হলিউডের এই প্রবীণ অভিনেত্রী। টানা ১১ দিন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে সোমবার (১৪ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিসা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর এক পারিবারিক বন্ধু। তিনি জানান, তার মতো সহৃদয় ও বড় মাপের মানুষ সত্যিই বিরল। আমাদের সকলের মন ভেঙে গেছে। লিসার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কাজের জন্য পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়ে গেছেন তিনি। আমরা তার জীবনের অংশ হতে পেরে ধন্য।

নিউইয়র্ক শহরের রাস্তায় পায়ে হেটে গন্তব্যে যাচ্ছিলেন লিসা গত ৪ জুন। হুট করে একটি স্কুটার অভিনেত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।

‘গন গার্ল’ ছাড়াও হলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন লিসা বেনস। টম ক্রুজের সঙ্গে ‘ককটেল’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও ‘ন্যাশভিলে’, ‘ম্যাডাম সেক্রেটারি’সহ একাধিক গুরুত্বপূর্ণ ছবিতে লিসা বেনস নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় ‘গন গার্ল’ খ্যাত হলিউড অভিনেত্রী লিসার মৃত্যু

আপডেট সময় ১১:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১