ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেদের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহার শুরু করল ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য নিজেদের তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইরান। ইরানের এই টিকা কোভ-ইরান বারেকাত নামে পরিচিত।

সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স- এ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে ইরান এবং কিউবার যৌথভাবে তৈরি পাস্তুর টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রী সাঈদ নামাকি জানান, কিউবার টিকা ব্যবহারের অনুমতি দেওয়ার পর রাজি এবং ফাখরা টিকা ব্যবহারের তালিকায় আনা হবে।
রাজি ভ্যাকসিন হচ্ছে ইরানে উৎপাদিত করোনা-বিরোধী দ্বিতীয় ভ্যাকসিন যা ইরানের রাজি ও সিরাম রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে উৎপাদন করেছে।

এছাড়া, ইরানের ফাখরা ভ্যাকসিন উৎপাদন করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সমস্ত জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, এই ভ্যাকসিন তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়া খুবই কম। অন্যদিকে, এটি সারাবিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করেনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেদের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহার শুরু করল ইরান

আপডেট সময় ১২:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১