ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৯ জুন থেকে দেওয়া হবে সিনোফার্ম ও ফাইজারের টিকা

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ১৯ জুন থেকে দেশে চীনের সিনোফার্ম ও বেলজিয়ামের তৈরি ফাইজারের টিকা দেওয়া শুরু হবে।

সোমবার (১৪ জুন) মহাখালীতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার মায়ের মৃত্যুতে অনুষ্ঠিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশকে চীন উপহার হিসেবে মোট ১১ লাখ জোজ সিনোফার্মের টিকা দিয়েছে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হবে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়া হবে।

চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে।

কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দিবে বলে জানা যায়। পাশাপাশি চীনের সিনোফার্মের সঙ্গে এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৯ জুন থেকে দেওয়া হবে সিনোফার্ম ও ফাইজারের টিকা

আপডেট সময় ০৯:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১