ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুনিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে আবাহনীর জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং তাণ্ডবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪৯ রানের বড় ব্যবধানে হারাল আবাহনী লিমিটেড।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ৫২তম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব চালায় আবাহনী। ৩.১ ওভারে দলীয় ২৭ রানে ফেরেন ওপেনার মোহাম্ম নাঈম শেখ। দ্বিতীয় উইকেটে নাজমুলে হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন ওপেনার মুনিম শাহরিয়ার। ১২তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৯টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন মুনিম।

দলীয় ১১৫ রানে ব্যাটিংয়ে নেমেই শূন্য রানে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৩৬ বলে স্কোর বোর্ডে ৬২ রান যোগ করেন শান্ত। ১৫ বলে দুই ছক্কা আর এক বাউন্ডারিতে ২৬ রান করে ফেরেন সৈকত।

এরপর শুরু হয় বৃষ্টি। ১৮.২ ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৮১ রান করে আবাহনী। ৪২ বলে ছয় চার ও দুই ছক্কায় ৬৫ রান করে অপরাজিত থাকেন শান্ত। এর আগে শাইন পুকুর ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৮৩ রান করেন আবাহনী।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ১৩ ওভারে শেখ জামালের টার্গেট দাঁড়ায় ১৪৮ রান। টার্গেট তাড়া করতে নেমে মেহেদী হাসান রানার গতি আর আরাফাত সানির স্পিনে বিভ্রান্ত হয়ে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান তুলতে সক্ষম হয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। আবাহনীর হয়ে রানা তিন আর সানি শিকার করেন দুই উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মুনিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে আবাহনীর জয়

আপডেট সময় ০৯:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১