ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাত্র ১ রানে আউট সাব্বির, হারল তার দল রূপগঞ্জ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৪ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

সোমবার বিকেএসপিতে টসে জিতে প্রাইম দোলেশ্বরকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। শুরুতেই সানজামুল, নাবিল ও মোহাম্মদ শহীদের বোলিং তোপের মুখে পড়ে দোলেশ্বরের ব্যাটসম্যানরা। ৭ রান যোগ করেই দুই ওপেনার ইমরান ও নাবিল আউট হন।

দুজনে বেশ ভালোই খেলছিলেন। কিন্তু অবিবেচকের মতো রানআউট হন দুজনেই। সাইফ ও ফজলে করেন যথাক্রমে ১৬ ও ২৯ রান। এরপর আর দাঁড়াতে পারেনি দোলেশ্বর। ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে দলটি ১১৮ রান সংগ্রহ করে।

রানআউট হয়ে ফেরা ফজলে মাহমুদের ২৯ রানই ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ। এছাড়া শামিম হোসেন পাটোয়ারি ১৭ ও সাইফ হাসান ১৬ রান করেন।  রূপগঞ্জের পক্ষে মোহাম্মদ শহীদ তিনটি এবং নাবিল সামাদ দুটি উইকেট শিকার করেন।

১১৯ রানের মামুলী লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানে ওপেনার পিনাক ঘোষকে হারায় রূপগঞ্জ। ওয়ান ডাউনে নেমে এবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাব্বির রহমান।

মাত্র ১ রান করে শফিকুল ইসলামের বলে এলবিডব্লিউ হন তিনি। তবে আল আমিন ও আরেক ওপেনার আজমির আহমেদ দলের হাল ধরেন।

আল আমিন ৩০ ও আজমির ২৩ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তারা আউট হয়ে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রূপগঞ্জের ইনিংস।

ব্যাটসম্যানরা শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান। ফলে ১৪ রানের জয় পায় দোলেশ্বর। শেষদিকে মোহাম্মদ শহীদের ১৩ বলে ২১ রানের ক্যামিও পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শুধু।

দোলেশ্বরের পক্ষে কামরুল ইসলাম তিনটি ও শফিকুল ইসলাম দুটি উইকেট শিকার করেন।আসরে এটি দোলেশ্বরের ষষ্ঠ জয়, অন্যদিকে রূপগঞ্জের ষষ্ঠ পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর :

টস : লিজেন্ডস অব রূপগঞ্জ

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ১১৮/১০ (১৯.৫ ওভার)
ফজলে ২৯, শামিম ১৭
শহীদ ২৮/৩, নাবিল ১৭/২

লিজেন্ডস অব রূপগঞ্জ : ১০৪/৮ (২০ ওভার)
আল আমিন ৩০, আজমির ২৩
কামরুল ১৫/৩, শফিকুল ৬/২

ফল : প্রাইম দোলেশ্বর ১৪ রানে জয়ী।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। ২৯ রান করতে অবশ্য ৩৮ বল খেলতে হয়েছে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মাত্র ১ রানে আউট সাব্বির, হারল তার দল রূপগঞ্জ

আপডেট সময় ০৯:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১